‘সাইবার টিন’ -এ আগ্রহ ইউরোপোলের

১৫ নভেম্বর, ২০২০ ১৯:৪২  
নড়াইলের সাদাতের ‘সাইবার টিন’ অ্যাপ উন্নয়নে সহায়তা করবে ইউরোপোল। একইসঙ্গে শিশু নির্যাতন বন্ধে অনলাইন সচেতনতা গড়তে ইউরোপেও অ্যাপটি ব্যবহার করতে আগ্রহ প্রকাশ করেছে ইউরোপীয় পুলিশ সংস্থা। এমনটাই জানিয়েছেন, সাইবার বুলিং সম্পর্কে তরুণদের সচেতন করে শিশুদের নোবেলখ্যাত ‘আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার’ জয়ী বাংলাদেশের ১৭ বছর বয়সী সাদাত রহমান। অ্যাপটিকে আরো শিশুবান্ধব করতে আপাতত অ্যাপটি প্লে স্টোরে না থাকলেও ইন্টারনেটকে নিরাপদ করতে পুরস্কারের টাকা ব্যয় করবেন বলেও জানিয়েছেন এই কিশোর। সাইবার বুলিং রোধে বিশ্বের চেঞ্জ মেকার, গণমাধ্যম কর্মী এবং স্থানীয় পুলিশ তাকে শুরু থেকেই সহযোগিতা করেছে বলেও জানান চিত্রা নদীর তীরে বসে সুন্দর আগামী বিনির্মাণের এই সাইবার যোদ্ধা। দেশে ফিরেই তরুণদের একত্রিত করে ৬৪টি জেলাতেই কার্যক্রম শুরুর কথাও জানিয়েছেন তিনি।